বাংলাদেশ ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ
তেরো বছরের প্রতীক্ষা শাপলা ম্যাসাকারের বিচার শুরু গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় একজন সার্জনসহ ছয়জন নিহত আমাদের প্রতিবেশীরা আর নেই : গাজায় প্রাণঘাতী বন্যার ভয়াবহতার স্মৃতিচারণ বেঁচে ফেরাদের ট্রাম্প নতুন সামরিক হামলা বা আরও কঠোর নিষেধাজ্ঞার পরিকল্পনা করছেন, ইরানি কর্মকর্তাদের দাবি আবুধাবিতে ইউক্রেন বিষয়ক আলোচনায় বন্দিবিনিময়ে অগ্রগতি হলেও মেলেনি শান্তির দেখা নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স পরীমনির খামচিকাণ্ডের পর ভ্যাকসিন নিলেন সাংবাদিক সিয়াম সরকারি কর্মকর্তাদের সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ১২ বছর পর ফারুকী হত্যা মামলার বিচার শুরু, ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়। এছাড়া সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা, তাদের প্রশিক্ষণ প্রদান করা নিয়ে আলোচনা করা হয়। প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবকও প্রস্তুত করা হবে।

শাহাদাৎ স্বাধীন বলেন, বৈঠকে ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, সভায় সম্ভাব্য দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় নিয়েও আলোচনা হয়।

এছাড়া ঢাকা শহরে হিউম্যানিটারিয়ান স্ট্যাগিং এরিয়া (এইচএসএ) বা দুর্যোগের সময় দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার বিশেষ লজিস্টিক হাব বা গুদামজাতকরণ কেন্দ্র স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

ট্যাগ সমূহ
সর্বাধিক পঠিত

তেরো বছরের প্রতীক্ষা শাপলা ম্যাসাকারের বিচার শুরু

ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

আপডেট সময় ০২:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬