বাংলাদেশ ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ
তেরো বছরের প্রতীক্ষা শাপলা ম্যাসাকারের বিচার শুরু গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় একজন সার্জনসহ ছয়জন নিহত আমাদের প্রতিবেশীরা আর নেই : গাজায় প্রাণঘাতী বন্যার ভয়াবহতার স্মৃতিচারণ বেঁচে ফেরাদের ট্রাম্প নতুন সামরিক হামলা বা আরও কঠোর নিষেধাজ্ঞার পরিকল্পনা করছেন, ইরানি কর্মকর্তাদের দাবি আবুধাবিতে ইউক্রেন বিষয়ক আলোচনায় বন্দিবিনিময়ে অগ্রগতি হলেও মেলেনি শান্তির দেখা নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স পরীমনির খামচিকাণ্ডের পর ভ্যাকসিন নিলেন সাংবাদিক সিয়াম সরকারি কর্মকর্তাদের সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ১২ বছর পর ফারুকী হত্যা মামলার বিচার শুরু, ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান

এবার লোহিত সাগরে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা হুথিদের

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি অভিযোগ করেছেন, ইরানের নির্দেশনায় লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক আরোপের একটি ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে হুথি বিদ্রোহীরা। এই পদক্ষেপকে তিনি ‌‘একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে অভিহিত করেছেন।

এএফপি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আল-এরিয়ানি বলেন, সম্প্রতি প্রাপ্ত নিশ্চিত গোয়েন্দা তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যতম কৌশলগত এই সামুদ্রিক করিডোরকে মিলিশিয়াদের সামরিক ও সন্ত্রাসী কার্যকলাপের অর্থায়নের স্থায়ী উৎসে পরিণত করার চক্রান্ত চলছে।

তিনি দাবি করেন, এই প্রকল্পের প্রযুক্তিগত ও প্রশাসনিক কাঠামো তৈরিতে এবং শিপিং কোম্পানি ও বাণিজ্যিক জাহাজ থেকে অর্থ আদায়ের জন্য বিশেষ সংস্থা প্রতিষ্ঠায় ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) বিশেষজ্ঞরা সরাসরি সহায়তা করছেন।

এদিকে হরমুজ প্রণালীতে সংঘাতের কারণে জ্বালানি রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাওয়ায়, লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালী বর্তমানে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ সৌদি অপরিশোধিত তেল সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ হিসেবে ব্যবহূত হচ্ছে। এই পরিস্থিতিতে হুথিদের এই শুল্ক আরোপের পরিকল্পনা আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে।

সূত্রঃ আল জাজিরা

ট্যাগ সমূহ
সর্বাধিক পঠিত

তেরো বছরের প্রতীক্ষা শাপলা ম্যাসাকারের বিচার শুরু

এবার লোহিত সাগরে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা হুথিদের

আপডেট সময় ০৩:০২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬