মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:৩২:২৮
টপ নিউজ
দালাল ছাড়াই বিদেশে চাকরি, আন্তর্জাতিক জব পোর্টাল— রিকুইটো খুলশীতে ওসি আবদুর রহিমের কঠোর অবস্থান, কোনঠাসা ‘বগা’ বাহিনী চাঁপাইনবাবগঞ্জে খাস জমি খারিজ প্রতারণা: সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির নাটক, তদন্ত শুরু ৭২ ঘণ্টার আল্টিমেটামের দুই মাস পর ডিবির জালে চেয়ারম্যান হানিফ জাল দলিলের ফাঁদে প্রবীণ গৃহস্থ, খারিজের নামে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ গুমের এক যুগ পেরোলেও সন্ধান মেলেনি তেজগাঁও কলেজ ছাত্রদলের দুই নেতার তেজগাঁও কলেজে তিন দিনব্যাপী মঞ্চস্থ হচ্ছে ‘পদ্মা নদীর মাঝি’ ছাত্রদল নেতা সুমন সরদারের বিরুদ্ধে জবি রিপোর্টার্স ইউনিটির কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগ এবার লোহিত সাগরে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা হুথিদের পথে পথে পুলিশের ব্যারিকেড, হবিগঞ্জের পথে এনসিপি নেতারা দালাল ছাড়াই বিদেশে চাকরি, আন্তর্জাতিক জব পোর্টাল— রিকুইটো খুলশীতে ওসি আবদুর রহিমের কঠোর অবস্থান, কোনঠাসা ‘বগা’ বাহিনী চাঁপাইনবাবগঞ্জে খাস জমি খারিজ প্রতারণা: সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির নাটক, তদন্ত শুরু ৭২ ঘণ্টার আল্টিমেটামের দুই মাস পর ডিবির জালে চেয়ারম্যান হানিফ জাল দলিলের ফাঁদে প্রবীণ গৃহস্থ, খারিজের নামে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ গুমের এক যুগ পেরোলেও সন্ধান মেলেনি তেজগাঁও কলেজ ছাত্রদলের দুই নেতার তেজগাঁও কলেজে তিন দিনব্যাপী মঞ্চস্থ হচ্ছে ‘পদ্মা নদীর মাঝি’ ছাত্রদল নেতা সুমন সরদারের বিরুদ্ধে জবি রিপোর্টার্স ইউনিটির কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগ এবার লোহিত সাগরে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা হুথিদের পথে পথে পুলিশের ব্যারিকেড, হবিগঞ্জের পথে এনসিপি নেতারা

৭২ ঘণ্টার আল্টিমেটামের দুই মাস পর ডিবির জালে চেয়ারম্যান হানিফ

Admin
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩১
শেয়ার: mail
৭২ ঘণ্টার আল্টিমেটামের দুই মাস পর ডিবির জালে চেয়ারম্যান হানিফ

Admin। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ. হানিফকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে কিশোরগঞ্জ শহরের উকিলপাড়ায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চেয়ারম্যান হানিফের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স স্থানান্তর, দুর্নীতি ও অর্থ লুটের অভিযোগ তুলে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। এসব অভিযোগের প্রতিবাদে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচিও পালিত হয়।

এরই ধারাবাহিকতায় করিমগঞ্জ থানা কৃষক দলের সহ-সভাপতি জিয়াউদ্দিন জিয়া এক সমাবেশে চেয়ারম্যান এম.এ. হানিফকে গ্রেপ্তারের দাবি জানান। সমাবেশে ইউনিয়নের স্থানীয় বাসিন্দারাও চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ইউপি কমপ্লেক্স স্থানান্তরের বিষয়ে সৃষ্ট জটিলতা নিরসনের দাবি তোলেন তারা। ওই সমাবেশ থেকে চেয়ারম্যানকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

তবে সেই আল্টিমেটামের প্রায় দুই মাস পর গভীর রাতে ডিবির হাতে গ্রেপ্তার হলেন চেয়ারম্যান হানিফ।

কিশোরগঞ্জ ডিবির ইন্সপেক্টর প্রদীপ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

ডিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, চেয়ারম্যান এম.এ. হানিফকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তবে কোন রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, মামলার নম্বর ও ধারাসহ বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, চেয়ারম্যান হানিফের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের করা ইউপি কমপ্লেক্স স্থানান্তর, দুর্নীতি ও অর্থ লুটের অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

৭২ ঘণ্টার আল্টিমেটামের প্রায় দুই মাস পর চেয়ারম্যান হানিফের গ্রেপ্তারের ঘটনায় দেহুন্দা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward