বাংলাদেশ ০৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ
বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান শ্রমিক অসন্তোষের ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার, অর্ডারও হারিয়েছে সীমান্তের ওপারে রাজনৈতিক ‘প্রভুদের’ খুশি করতে ষড়যন্ত্র: প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জয়সওয়াল গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া সম্পন্ন, ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান তেরো বছরের প্রতীক্ষা শাপলা ম্যাসাকারের বিচার শুরু গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় একজন সার্জনসহ ছয়জন নিহত

তেজগাঁও কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন ইয়াসিন ভূঁইয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তেজগাঁও কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ভূঁইয়াকে সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রদলের সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার স্বার্থে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তেজগাঁও কলেজ শাখার বর্তমান যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ভূঁইয়াকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

কেন্দ্রীয় সংসদের এ সিদ্ধান্তের ফলে তেজগাঁও কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত বছর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাকিবুল হাসান রানাকে হত্যার ঘটনায় মামলা হওয়ার পরে সম্প্রতি ১২ জনকে আসামী করে আদালতে চার্জশিট দাখিল করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোর্শেদ আলম তরুণ (৩৬) কে প্রধান আসামী করা হয়।

ট্যাগ সমূহ
সর্বাধিক পঠিত

বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান

তেজগাঁও কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন ইয়াসিন ভূঁইয়া

আপডেট সময় ০৩:১৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬