বাংলাদেশ ০৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ
বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান শ্রমিক অসন্তোষের ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার, অর্ডারও হারিয়েছে সীমান্তের ওপারে রাজনৈতিক ‘প্রভুদের’ খুশি করতে ষড়যন্ত্র: প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জয়সওয়াল গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া সম্পন্ন, ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান তেরো বছরের প্রতীক্ষা শাপলা ম্যাসাকারের বিচার শুরু গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় একজন সার্জনসহ ছয়জন নিহত

সীমান্তের ওপারে রাজনৈতিক ‘প্রভুদের’ খুশি করতে ষড়যন্ত্র: প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জয়সওয়াল

লালমনিরহাটে তারেক রহমান বলেন, ১৬ বছর ক্ষমতা দখল করে থেকেও তারা এই দেশের ও মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করার জন্য তারা আবার এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতের কোনো বক্তব্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। 

তিনি বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তোলার বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে। দুই দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের অভিন্ন সাংস্কৃতিক মূল্যবোধের ওপর ভিত্তি করেই এ সম্পর্ক গড়ে উঠুক, সেটিই ভারতের প্রত্যাশা। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আমার কোনো মন্তব্য নেই।’

আজ শুক্রবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, ১৬ বছর ক্ষমতা দখল করে থেকেও তারা এই দেশের ও মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করার জন্য তারা আবার এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হবে। এ বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, অভিন্ন আন্তসীমান্ত নদীগুলোর পানিবণ্টন নিয়ে আলোচনার জন্য দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশন (জেআরসি) একটি প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় ব্যবস্থা।

তিনি বলেন, ‘নিজেদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।’

ট্যাগ সমূহ
সর্বাধিক পঠিত

বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান

সীমান্তের ওপারে রাজনৈতিক ‘প্রভুদের’ খুশি করতে ষড়যন্ত্র: প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জয়সওয়াল

আপডেট সময় ০৫:৩৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬