মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:১৭:১০
টপ নিউজ
দালাল ছাড়াই বিদেশে চাকরি, আন্তর্জাতিক জব পোর্টাল— রিকুইটো খুলশীতে ওসি আবদুর রহিমের কঠোর অবস্থান, কোনঠাসা ‘বগা’ বাহিনী চাঁপাইনবাবগঞ্জে খাস জমি খারিজ প্রতারণা: সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির নাটক, তদন্ত শুরু ৭২ ঘণ্টার আল্টিমেটামের দুই মাস পর ডিবির জালে চেয়ারম্যান হানিফ জাল দলিলের ফাঁদে প্রবীণ গৃহস্থ, খারিজের নামে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ গুমের এক যুগ পেরোলেও সন্ধান মেলেনি তেজগাঁও কলেজ ছাত্রদলের দুই নেতার তেজগাঁও কলেজে তিন দিনব্যাপী মঞ্চস্থ হচ্ছে ‘পদ্মা নদীর মাঝি’ ছাত্রদল নেতা সুমন সরদারের বিরুদ্ধে জবি রিপোর্টার্স ইউনিটির কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগ এবার লোহিত সাগরে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা হুথিদের পথে পথে পুলিশের ব্যারিকেড, হবিগঞ্জের পথে এনসিপি নেতারা দালাল ছাড়াই বিদেশে চাকরি, আন্তর্জাতিক জব পোর্টাল— রিকুইটো খুলশীতে ওসি আবদুর রহিমের কঠোর অবস্থান, কোনঠাসা ‘বগা’ বাহিনী চাঁপাইনবাবগঞ্জে খাস জমি খারিজ প্রতারণা: সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির নাটক, তদন্ত শুরু ৭২ ঘণ্টার আল্টিমেটামের দুই মাস পর ডিবির জালে চেয়ারম্যান হানিফ জাল দলিলের ফাঁদে প্রবীণ গৃহস্থ, খারিজের নামে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ গুমের এক যুগ পেরোলেও সন্ধান মেলেনি তেজগাঁও কলেজ ছাত্রদলের দুই নেতার তেজগাঁও কলেজে তিন দিনব্যাপী মঞ্চস্থ হচ্ছে ‘পদ্মা নদীর মাঝি’ ছাত্রদল নেতা সুমন সরদারের বিরুদ্ধে জবি রিপোর্টার্স ইউনিটির কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগ এবার লোহিত সাগরে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা হুথিদের পথে পথে পুলিশের ব্যারিকেড, হবিগঞ্জের পথে এনসিপি নেতারা

চাঁপাইনবাবগঞ্জে খাস জমি খারিজ প্রতারণা: সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির নাটক, তদন্ত শুরু

Admin
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৭
শেয়ার: mail
চাঁপাইনবাবগঞ্জে খাস জমি খারিজ প্রতারণা: সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির নাটক, তদন্ত শুরু

Admin। ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিবেদক:

জাল দলিলে খাস ও ‘খ’ তফসিলভুক্ত সরকারি জমি নামজারি (খারিজ) করে দেওয়ার নামে প্রবীণ এক গৃহস্থের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার সংবাদ প্রকাশ করায় এবার অনুসন্ধানী সাংবাদিককে প্রকাশ্যে হুমকি ও চাঁদা দাবির নাটক সাজানোর অভিযোগ উঠেছে অভিযুক্ত দালাল চক্রের বিরুদ্ধে।

চাঁপাইনবাবগঞ্জ জজ কোর্ট চত্বরের সরকারি গ্যারেজ ভাড়া নিয়ে প্রতারণার জাল বিছানো মো. ইসহাক আলী (সাহেব) নিজের অপকর্ম ঢাকতে এখন উল্টো সাংবাদিকদের ভয়ভীতি দেখাচ্ছেন। তবে হুমকি ও জালিয়াতির এই ঘটনায় জড়িতদের ছাড় না দেওয়ার ঘোষণা দিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

অনুসন্ধানে দেখা যায়, সদর এলাকার প্রবীণ গৃহস্থ মফিজুল ইসলামের অশিক্ষার সুযোগ নিয়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার সত্যতা প্রকাশের পর থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত ইসহাক (সাহেব)। জজ কোর্ট ভবনের গ্যারেজ ভাড়া নিয়ে চলা এই অপকর্মের খবর পেয়ে সংশ্লিষ্ট নাজির ও প্রশাসনের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করলে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চালান অভিযুক্ত ব্যক্তি। সাংবাদিকদের বিরুদ্ধে মনগড়া ‘চাঁদাবাজির’ কাল্পনিক অভিযোগ তুলে তিনি ফোনে অশালীন ভাষায় গালিগালাজ ও সরাসরি দেখে নেওয়ার হুমকি দেন।

এদিকে, স্পর্শকাতর আদালত ভবনের গ্যারেজ ভাড়া নিয়ে বহিরাগতদের এমন প্রতারণা ও হুমকির বিষয়ে আদালত চত্বরের নাজির মোহাম্মদ ওবায়দুল রহমান জানান, কোনো অন্যায় কার্যক্রম প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। অশুভ উদ্দেশ্য ও অপকর্মের বিষয়টি নজরে আসার পরই অভিযুক্ত ইসহাককে গ্যারেজ খালি করে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হবে।

ঘটনাটি নিয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ জানান, সরকারি জমি খারিজের নামে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। নামজারির নির্ধারিত ফি মাত্র ১ হাজার ১৭০ টাকা। ‘খ’ তফসিলভুক্ত সরকারি জমি জাল দলিলে হাতানোর চেষ্টার বিষয়টি কানুনগোর পর্যালোচনায় আগেই ধরা পড়ে এবং খারিজ আবেদনটি বাতিল করা হয়। সরকারি সম্পত্তি আত্মসাতের জন্য জাল দলিল তৈরি এবং সাধারণ মানুষের কাছ থেকে অর্থ প্রতারণার অভিযোগে লিখিত তদন্তের সাপেক্ষে কঠোর বিভাগীয় ও নিয়মিত ফৌজদারি মামলা দায়েরের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদকর্মীকে হুমকি প্রদান এবং জজ কোর্টের জায়গায় বসে জাল দলিলের মাধ্যমে প্রতারণার ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সচেতন মহল অবিলম্বে অভিযুক্ত ইসহাক চক্রের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward