মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:১৭:২৫
টপ নিউজ
দালাল ছাড়াই বিদেশে চাকরি, আন্তর্জাতিক জব পোর্টাল— রিকুইটো খুলশীতে ওসি আবদুর রহিমের কঠোর অবস্থান, কোনঠাসা ‘বগা’ বাহিনী চাঁপাইনবাবগঞ্জে খাস জমি খারিজ প্রতারণা: সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির নাটক, তদন্ত শুরু ৭২ ঘণ্টার আল্টিমেটামের দুই মাস পর ডিবির জালে চেয়ারম্যান হানিফ জাল দলিলের ফাঁদে প্রবীণ গৃহস্থ, খারিজের নামে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ গুমের এক যুগ পেরোলেও সন্ধান মেলেনি তেজগাঁও কলেজ ছাত্রদলের দুই নেতার তেজগাঁও কলেজে তিন দিনব্যাপী মঞ্চস্থ হচ্ছে ‘পদ্মা নদীর মাঝি’ ছাত্রদল নেতা সুমন সরদারের বিরুদ্ধে জবি রিপোর্টার্স ইউনিটির কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগ এবার লোহিত সাগরে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা হুথিদের পথে পথে পুলিশের ব্যারিকেড, হবিগঞ্জের পথে এনসিপি নেতারা দালাল ছাড়াই বিদেশে চাকরি, আন্তর্জাতিক জব পোর্টাল— রিকুইটো খুলশীতে ওসি আবদুর রহিমের কঠোর অবস্থান, কোনঠাসা ‘বগা’ বাহিনী চাঁপাইনবাবগঞ্জে খাস জমি খারিজ প্রতারণা: সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির নাটক, তদন্ত শুরু ৭২ ঘণ্টার আল্টিমেটামের দুই মাস পর ডিবির জালে চেয়ারম্যান হানিফ জাল দলিলের ফাঁদে প্রবীণ গৃহস্থ, খারিজের নামে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ গুমের এক যুগ পেরোলেও সন্ধান মেলেনি তেজগাঁও কলেজ ছাত্রদলের দুই নেতার তেজগাঁও কলেজে তিন দিনব্যাপী মঞ্চস্থ হচ্ছে ‘পদ্মা নদীর মাঝি’ ছাত্রদল নেতা সুমন সরদারের বিরুদ্ধে জবি রিপোর্টার্স ইউনিটির কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগ এবার লোহিত সাগরে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা হুথিদের পথে পথে পুলিশের ব্যারিকেড, হবিগঞ্জের পথে এনসিপি নেতারা

খুলশীতে ওসি আবদুর রহিমের কঠোর অবস্থান, কোনঠাসা ‘বগা’ বাহিনী

Admin
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১০
শেয়ার: mail
খুলশীতে ওসি আবদুর রহিমের কঠোর অবস্থান, কোনঠাসা ‘বগা’ বাহিনী

Admin। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর ১৩ নম্বর ওয়ার্ড খুলশী। নগরের অন্যান্য এলাকার তুলনায় নানা কারণে গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডটি দীর্ঘদিন ধরেই মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় এসেছে। এসব অভিযোগের আলোচনায় বিভিন্ন সময় উঠে এসেছে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগার নাম।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় তার বিরুদ্ধে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠলেও দীর্ঘদিন তিনি ছিলেন অনেকটাই ধরাছোঁয়ার বাইরে। গণমাধ্যমে তার কথিত কর্মকাণ্ড নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলেও পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন হয়নি বলে দাবি স্থানীয়দের।

বিশেষ করে গত ৫ আগস্টের পর এলাকায় বগা ও তার অনুসারীদের প্রভাব বেড়ে যায় এবং এতে সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তি ও আতঙ্কের মধ্যে থাকতে হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

তবে গত আগস্টে খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আবদুর রহিম দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতিতে পরিবর্তনের আভাস মিলছে বলে মনে করছেন স্থানীয়রা।

দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে খুলশী থানা পুলিশ। এতে অপরাধীদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে কথিত মাদক ব্যবসা ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ওয়াকিল হোসেন বগাকে গ্রেপ্তারে অভিযান চালায় খুলশী থানা পুলিশ। এ সময় পুলিশ ও বগার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশের অভিযোগ, অভিযানের একপর্যায়ে বগার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। এতে ছয় পুলিশ সদস্য আহত হন।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসা বগাকে গ্রেপ্তারে এর আগে খুলশী থানায় দায়িত্ব পালন করা কর্মকর্তাদের পক্ষ থেকে তেমন দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। ফলে তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকা সত্ত্বেও তিনি অনেকটা প্রকাশ্যেই এলাকায় চলাফেরা করতেন বলে অভিযোগ তাদের।

এক স্থানীয় বাসিন্দা বলেন, “বিভিন্ন সময় পুলিশ এসেছে, কর্মকর্তারা বদলি হয়েছেন; কিন্তু বগাকে নিয়ে মানুষের ভয় কাটেনি। এবার পুলিশ সরাসরি অভিযান চালানোয় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে।”

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওসি আবদুর রহিম দায়িত্ব নেওয়ার পর খুলশী এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী তৎপরতা জোরদার হয়েছে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে তৎপরতা এবং মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।

এদিকে গত ৩ সেপ্টেম্বর পাহাড়তলী কলেজের এক শিক্ষককে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় কলেজটির অধ্যক্ষের পাশাপাশি ওয়াকিল হোসেন বগাকেও আসামি করা হয়েছে।

তবে মামলাটি নিয়ে সংশ্লিষ্টদের অভিযোগ, যথাযথ তদন্ত ছাড়াই তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে।

এই অভিযোগ অস্বীকার করে খুলশী থানার ওসি আবদুর রহিম বলেন, মামলা গ্রহণের আগে বিষয়টি তদন্ত করা হয়েছে।

তিনি বলেন, “আমরা দুই দিন ধরে তদন্ত করে মামলা গ্রহণ করেছি। আইনের রীতিনীতি মেনেই মামলা গ্রহণ করা হয়েছে।”

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে আলোচিত খুলশীর ১৩ নম্বর ওয়ার্ডে স্থায়ী শান্তি ফেরাতে প্রয়োজন নিয়মিত ও নিরপেক্ষ আইনশৃঙ্খলা অভিযান। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব বিবেচনায় না নিয়ে অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

তাদের প্রত্যাশা, ওসি আবদুর রহিমের নেতৃত্বে শুরু হওয়া মাদক ও সন্ত্রাসবিরোধী তৎপরতা অব্যাহত থাকবে। একই সঙ্গে বগাসহ যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward