বাংলাদেশ ০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ
বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন ইরানকে মার্কিন শহর ধ্বংস করতে দেওয়ার বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, ক্যালিফোর্নিয়া নেতাদের তীব্র ক্ষোভ তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে অধ্যক্ষকে স্মারকলিপি ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন অনলাইন জুয়ায় কোটিপতি মাহাফিজুর রহমান নাজিমের ফাঁদে নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা তেজগাঁও কলেজ থেকে নয়, জঙ্গি সন্দেহে মসজিদ থেকে আটক ২৩ দালাল ছাড়াই বিদেশে চাকরি, আন্তর্জাতিক জব পোর্টাল— রিকুইটো খুলশীতে ওসি আবদুর রহিমের কঠোর অবস্থান, কোনঠাসা ‘বগা’ বাহিনী চাঁপাইনবাবগঞ্জে খাস জমি খারিজ প্রতারণা: সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির নাটক, তদন্ত শুরু ৭২ ঘণ্টার আল্টিমেটামের দুই মাস পর ডিবির জালে চেয়ারম্যান হানিফ

বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

অনলাইন ডেস্কঃ

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে দ্য ইকোনমিক টাইমস, নবভারত টাইমস ও লাইভমিন্ট এ খবর প্রকাশ করে। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়াতেও এ খবর এসেছে।

দ্য ইকোনমিক টাইমস এএনআইয়ের বরাতে মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকারের বক্তব্য প্রকাশ করেছে। ওই চিকিৎসক বলেন, হাসপাতালে নেওয়ার পর প্রায় ৪৫ মিনিট নানা পাটেকরকে বাঁচানোর চেষ্টা করা হয়। তাঁকে ক্রমাগত সিপিআর দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ ঘটনায় একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এনডিটিভির খবর বলছে, গোয়ায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়া হয় নানা পাটেকরকে। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

তবে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের খবর বলছে, গোয়ার ডোনা পাউলায় নিজ বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকরকে। পরে তাঁকে দ্রুত স্থানীয় মণিপাল হাসপাতালে নেওয়া হয়। ভোর ৫টা ২০ মিনিটে অভিনেতাকে মৃত ঘোষণা করা হয়।

হিন্দুস্তান টাইমসের খবরে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়, নানা পাটেকরের ছেলে মালহার পাটেকর বাবা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম নানা পাটেকরের। তাঁর প্রকৃত নাম বিশ্বনাথ পাটেকর। হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে কয়েক দশকের অভিনয়জীবনে স্বতন্ত্র অভিনয়ভঙ্গি ও সংলাপ বলার ধরনের জন্য বিশেষ পরিচিতি পান তিনি।

নানা পাটেকর হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসামান্য অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। তার উল্লেখযোগ্য হিন্দি চলচ্চিত্রের মধ্যে রয়েছে পারিন্দা, প্রহার: দ্য ফাইনাল অ্যাক্ট, তিরঙ্গা, ক্রান্তিবীর এবং খামোশি: দ্য মিউজিক্যাল। তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বেশ কয়েকটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং মারাঠি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন।

এ ছাড়া, শিল্পকলায় অবদানের জন্য তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ উপাধিতে ভূষিত হয়েছেন।

ট্যাগ সমূহ

বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

আপডেট সময় ০৭:১৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬