বাংলাদেশ ০৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ
বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান শ্রমিক অসন্তোষের ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার, অর্ডারও হারিয়েছে সীমান্তের ওপারে রাজনৈতিক ‘প্রভুদের’ খুশি করতে ষড়যন্ত্র: প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জয়সওয়াল গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া সম্পন্ন, ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান তেরো বছরের প্রতীক্ষা শাপলা ম্যাসাকারের বিচার শুরু গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় একজন সার্জনসহ ছয়জন নিহত

১২ বছর পর ফারুকী হত্যা মামলার বিচার শুরু, ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

ইসলামী বক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় ১২ বছর পর এ মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে আগামী ৬ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. শহিদুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে উপস্থিত ছিলেন আসামি আব্দুল্লাহ আল তাসনিম, নাহিদ, রিয়াজ ওরফে রিপন এবং আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী। কারাগারে থাকা আসামি হাদিসুর রহমান সাগরকে ভার্চুয়ালি হাজির করা হয়। অন্যদিকে মাহমুদ ইবনে বাশার ও রফিকুল ইসলাম ফারদীন পলাতক রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাসায় খুন হন ফারুকী। হত্যার পর বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। এ ঘটনায় তার ছেলে ফয়সাল ফারুকী শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

দীর্ঘ তদন্ত শেষে ২০২৪ সালের ৫ নভেম্বর সিআইডি ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। তদন্তে হত্যার পেছনে মতাদর্শগত বিরোধকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, সুফি মতাদর্শের অনুসারী ফারুকীর সঙ্গে জেএমবি-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতপার্থক্য থেকেই হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

এখন সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া এগিয়ে যাবে।

ট্যাগ সমূহ
সর্বাধিক পঠিত

বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান

১২ বছর পর ফারুকী হত্যা মামলার বিচার শুরু, ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেট সময় ০৪:৪৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬