বাংলাদেশ ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ
বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান শ্রমিক অসন্তোষের ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার, অর্ডারও হারিয়েছে সীমান্তের ওপারে রাজনৈতিক ‘প্রভুদের’ খুশি করতে ষড়যন্ত্র: প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জয়সওয়াল গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া সম্পন্ন, ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান তেরো বছরের প্রতীক্ষা শাপলা ম্যাসাকারের বিচার শুরু গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় একজন সার্জনসহ ছয়জন নিহত

বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জামালপুরের সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক মাসুদুর রহমান। সম্প্রতি সংগঠনটির জামালপুর জেলা শাখা ও জামালপুর সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এবার কেন্দ্রীয় কমিটিতে নতুন দায়িত্ব পেলেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কারী বারেক বৈদেশী।

মাসুদুর রহমান বর্তমানে দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি, দৈনিক জনবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক প্রলয় পত্রিকার নিজস্ব প্রতিবেদক এবং দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি সংগীত, বাউল গান ও ক্রীড়াঙ্গনের প্রতিও তাঁর দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। শৈশব থেকেই বাউল সংগীতের প্রতি অনুরাগী মাসুদুর রহমান মাঝেমধ্যে নিজেও বাউল গান পরিবেশন করেন।

১৯৯৭ সালের ২১ অক্টোবর জামালপুরের সরিষাবাড়ী পৌর শহরের ধানাটা গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মাসুদুর রহমান। তাঁর বাবা মোজাম্মেল হক এবং মা কমলা বেগম। তিনি আরামনগর কামিল মাদরাসা থেকে দাখিল, ঢাকার তেজগাঁও কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং একই কলেজের ইসলামের ইতিহাস বিভাগ থেকে স্নাতক (সম্মান) সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকার ফার্মগেট এলাকায় অবস্থিত ঢাকা মেট্রোপলিস আইডিয়াল ল কলেজে অধ্যয়নরত রয়েছেন।

২০১৪ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন মাসুদুর রহমান। কর্মজীবনের শুরুতে সরিষাবাড়ীতে বাংলা টিভি, মুভি বাংলা টিভি ও দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কাজ করেছেন তিনি। পরবর্তী সময়ে ঢাকায় মুভি বাংলা টিভির বিনোদন বিভাগে স্টাফ রিপোর্টার হিসেবেও দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও রয়েছে তাঁর পরিচিতি। ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবল চলাকালে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে ১৮ নভেম্বর সরিষাবাড়ীতে ১ হাজার ৬০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা নিয়ে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেন তিনি। এ সময় আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে পাঁচটি গরু ও পাঁচটি ছাগল জবাই করে জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ভাত দিয়ে গণভোজ আয়োজনের ঘোষণা দেন। বিশ্বকাপ জয়ের পর নিজের সেই ঘোষণা অনুযায়ী গণভোজের আয়োজনও করেন তিনি।

বিশ্বকাপের একটি ম্যাচে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা পরাজিত হওয়ার পর সরিষাবাড়ীতে সোনালী ব্যাংকের সামনে দুটি স্থানে আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। এ ঘটনায় ২৩ নভেম্বর সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন মাসুদুর রহমান। বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ ঘিরে নানা আয়োজনের পাশাপাশি খেলা দেখার ও খাবারের ব্যবস্থা করেন তিনি। এসব আয়োজনে তাঁর প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছিল বলে জানা গেছে। এসব আয়োজনের মধ্য দিয়ে দেশ-বিদেশের আর্জেন্টিনা সমর্থকদের কাছেও পরিচিতি পান তিনি।

এ ছাড়া ঢাকা তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সদস্যসচিব এবং তেজগাঁও কলেজ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মাসুদুর রহমান। বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ঢাকার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ একাধিকবার সম্মাননা, সনদ ও পুরস্কার পেয়েছেন।

সংস্কৃতি ও বাউল সংগীতের প্রসারে স্বপ্নপুরী মিডিয়া ও মাসুদ বাউল মিডিয়া নামে দুটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন তিনি। এসব চ্যানেলের মাধ্যমে বাউল গান, লোকসংগীত, আধ্যাত্মিক সংগীত এবং গ্রামবাংলার হারিয়ে যেতে বসা শিল্পী ও সংস্কৃতিকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছেন।

সাংবাদিকতা পেশায় দায়িত্ব পালন করতে গিয়ে একাধিকবার মিথ্যা মামলায় কারাবাস ও হামলার শিকার হয়েছেন বলেও জানা গেছে। তবে বর্তমানে সংশ্লিষ্ট মামলাগুলো থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।

কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মাসুদুর রহমান বলেন, সবার কাছে দোয়া চাই। বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে যে দায়িত্ব পেয়েছি, তা যেন যথাযথভাবে পালন করতে পারি। বাউল শিল্পীদের অধিকার আদায়, তাঁদের পাশে দাঁড়ানো এবং সংগঠনের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। শিল্পীদের কল্যাণে সব সময় কাজ করার চেষ্টা করব।

বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কারী বারেক বৈদেশী বলেন, মাসুদুর রহমান আগে থেকেই একজন সংগীতপ্রেমী ও বাউলপ্রেমী মানুষ। তিনি নিজেও মাঝেমধ্যে গান পরিবেশন করেন, সেটিও আমরা দেখেছি। আমরা আশা করি, কেন্দ্রীয় কমিটিকে আরও গতিশীল করা, শিল্পীদের স্বার্থ ও অধিকার আদায় এবং সংগঠনের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি আরও প্রত্যাশা করেন, সাংবাদিকতা, সংস্কৃতি ও সংগীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন মাসুদুর রহমান।

ট্যাগ সমূহ
সর্বাধিক পঠিত

বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান

বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান

আপডেট সময় ০৮:০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬